শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৯ মে, ২০২৫, ১৮:৪০:৩২

230
  • উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মসজিদটির ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল ফারুক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ও মসজিদের মূছুল্লিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৫ কোটি টাকা ব্যয়ে জেলা গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভূমি জটিলতার কারণে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ পিছিয়ে গিয়েছিল।

প্রতিষ্ঠানটি বাস্তবায়ন হলে বিপুল পরিমাণ মুছুল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এবং ইসলামী সাংস্কৃতি বিকশিত হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাবর এসোসিয়েট নির্মাণ কাজ করছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers