সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

দেশ

সাম্য হত্যার প্রতিবাদ : ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

নিউজজি প্রতিবেদক ১৯ মে, ২০২৫, ২১:৪২:৪০

121
  • ছবি: সংগ্রহ

ঢাকা: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে। সোমবার (১৯ মে) সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, কেউ যদি বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তা হতে দেয়া হবে না। যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে বিচারকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

এসময় সাম্য হত্যার বিচারও দাবি করেন তারা। তারা সাম্য হত্যার বিচারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers