সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

দেশ

ক্ষমা চাইলেন ইশরাক হোসেন

নিউজজি প্রতিবেদক ১৯ মে, ২০২৫, ২১:৫৪:০৪

199
  • ছবি: সংগ্রহ

ঢাকা: একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। 

পোস্টে ইশরাক হোসেন লেখেন, শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলর কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে—এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। 

তিনি লেখেন, অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।

তিনি আরও লেখেন, ২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল।

ইশরাক হোসেন বলেন, এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি।

প্রসঙ্গত, সম্প্রতি বিআইএফএ অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। শেখ হাসিনা সরকার পতনের পর দীর্ঘ সময় আড়ালে থাকার চেষ্টা করলেও পুরস্কার নিতে অনুষ্ঠানে যান তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এরপর পুরস্কার দেওয়ার ছবি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers