রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

দেশ

মধু মাসে বাহারি ফলের সমাহার, নজরদারির অভাবে ভোগান্তিতে ক্রেতারা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৩ মে, ২০২৫, ১৬:২২:১৯

260
  • মধু মাসে বাহারি ফলের সমাহার, নজরদারির অভাবে ভোগান্তিতে ক্রেতারা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়া বাজারে মধু মাস উপলক্ষ্যে বাহারি রকমের মৌসুমি ফলের পসরা নিয়ে বসেছে ব্যবসায়ীরা। আম, লিচু, তরমুজ, আনারস, বেলসহ নানা জাতের রসালো ও পুষ্টিকর ফল বিক্রি হচ্ছে বাজারজুড়ে।

পাটিয়াডাঙ্গী, রামনাথ, ভেলারহাট, ঢোলার হাট, উত্তরা বাজার, বদেশ্বরী, গুনজোরা হাট, খড়িবাড়ী এলাকায়ও চোখে পড়ছে ফল বিক্রির এমন দৃশ্য। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের মৌসুমে ফলের চাহিদা ভালো থাকলেও পাইকারি দামের কারণে খুচরা বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে আম ও লিচুর ক্ষেত্রে দাম তুলনামূলক বেশি। তবে ক্রেতারা অভিযোগ করছেন, এক দোকানে এক রকম দাম, অন্য দোকানে অন্য দাম ফলে ঠকছেন সাধারণ মানুষ।

এছাড়া কিছু দোকানে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত ফল বিক্রির অভিযোগও উঠেছে। রুহিয়া বাজারে ফল কিনতে আসা মুন্না বলেন, ফলের দাম অনেক বেশি, আবার ভালো-মন্দ যাচাই না করেই বিক্রি করছে কিছু বিক্রেতা। আশিক হাসান রানা বলেন, এক দোকানে আম ১২০ টাকা, আরেকটায় ১৫০ টাকা এটা ঠিক নয়।্য়ঁড়ঃ; এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জনস্বার্থে প্রশাসনের জরুরি নজরদারি ও বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা বলেন, ফল যেন পরিপক্ক ও স্বাস্থ্যসম্মত হয় এবং মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা হয় এই প্রত্যাশা রুহিয়ার জনগণের।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers