বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ ২৩ মে, ২০২৫, ১৬:২৭:০৬

141
  • টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২মে) রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার ( ২৩মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, টু‌ঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউ‌নিয়‌নের গজা‌লিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) ও গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে  হা‌মিম শেখ (২৩)।

এদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই সহ মোট ২৭টি মামলা রয়েছে।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) মো. খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প‌তিবার রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে বিভিন্ন মামলার আসামি  তা‌হিন শেখ ও হা‌মিম শেখ‌। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের নামে গোপালগঞ্জ ও টু‌ঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মু‌ক্তিপন আদায়, ডাকা‌তি, ছিনতাইসহ তা‌হিন শেখের নামে ১৫‌টি ও হা‌মিম শেখের নামে ১২‌টি মামলা রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers