মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

দেশ

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

নিউজজি ডেস্ক ২৪ মে, ২০২৫, ১১:৫৪:১৫

115
  • সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম আব্দুল্লাহ খান পায়েল। শুক্রবার (২৩ মে) রাত ১০টায় নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেক পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার স্থানীয় বাসিন্দা শামীম খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সাথে একই এলাকার অন্য আরেকটি গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারই জেরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জেনেছি নিহতের সাথে অন্য আরেকটি গ্রুপের চড়-থাপ্পড় দেয়াকে কেন্দ্র করে ঝামেলা ছিল। সেই বিষয়ে শুক্রবার উভয়ে সমঝোতায় বসলে ওই বৈঠকেই নিহতকে ছুরিকাঘাত করা হয়। আমরা এখনো পুরো তথ্য পাইনি। বিস্তারিত পরে জানাবো।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers