শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

দেশ

সলঙ্গায় এক যুবকের মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২৪ মে, ২০২৫, ১২:০২:০০

130
  • সলঙ্গায় এক যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত থেকে মো. আরাফাত হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) সকালে সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন এলাকার সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিল এবং সে ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক জানান, খবর পেয়ে সকালে হাটিকুমরুল গোলচত্বরে হাইওয়ে রেস্ট হাউজের পিছনে ফাঁকা জায়গায় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ইটের আঘাতে মুখ থেতলে দেয়া হয়েছে। মরদেহে ময়নাতদন্তের জন্য শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে কি ভাবে হত্যা করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers