মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

দেশ

সাইদুল হক সাইদকে জেলা বিএনপির উপদেষ্টা করায় বিএনপির আনন্দ মিছিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২৪ মে, ২০২৫, ১২:৩৩:৪৩

152
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার কৃতি সন্তান সাইদুল হক সাইদকে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটিতে উপদেষ্টা মনোনীত করায় নবীনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। এ উপলক্ষে শক্রবার (২৩ মে) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি নবীনগর মহিলা ডিগ্রী কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলেয়াবাদ গোল চত্বরে গিয়ে শেষ করেন৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আবুল বাসার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও লাউরফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ কাহার, পৌর বিএনপির সহ সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি মহিউদ্দিন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. বাছির, প্রচার সম্পাদক গোলাম হোসেন মাস্টার, বড়াইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক মাস্টার, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুন্সি, পৌর যুবদলের সভাপতি প্রার্থী সুহেল খাঁনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

তারা বলেন, সাইদুল হক সাইদ একজন পরিচ্ছন্ন ও পরীক্ষিত রাজনীতিবিদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটিতে তাকে উপদেষ্টা নির্বাচিত করায় জেলা বিএনপি তাদের দূরদর্শিতার প্রমাণ দিয়েছে। অনেকেই আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণে জেলা বিএনপি আরো শক্তিশালী হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers