শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ , ১৭ রমজান ১৪৪৭

দেশ

সখিপুরে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ২৪ মে, ২০২৫, ১২:৪৫:১৬

192
  • ছবি : নিউজজি

টাঙ্গাইল: সখীপুরে ট্রাকচাপায় আল সাফওয়ান নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে সখীপুর লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলেৃ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সাথে তার মামার বাড়ি উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় তার বাবা অটোগাড়ি ভাড়া দেয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে বিপরীত থেকে আসা ট্রাকচাপায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেজ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন