শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

মানিকগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি ২৪ মে, ২০২৫, ১৩:০৬:৩০

98
  • ছবি : নিউজজি

মানিকগঞ্জ: সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি রোগী বাছাই ও ছানি অপারেশনের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা, ডায়বেটিক পরিক্ষা ও ঔষধ বিতরণ কর্মসূচি করা হয়।

শুক্রবার (২৩ মে) সারাদিনব্যাপী গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামে গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা রজনীগন্ধা।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা করতে পেরে বেশ আনন্দিত গ্রামবাসী। এছাড়াও পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে সংগঠনটি।

ঘোনা গ্রামের রেবেকা বেগম বলেন, অনেকদিন ধইরা শরীর খারাপ লাগতো। আজকে জানলাম আমার ডায়াবেটিস আছে। তারা পরামর্শ দিয়েছে, ঔষুধও দিয়েছে। এই ক্যাম্পটা না থাকলে জানতেই পারতাম না।

দিনমজুর রফিক ইসলাম বলেন, চোখে অনেকদিন ধরে ঝাপসা দেখতেছিলাম। ভাবতাম ময়লা পড়ছে বা চোখ শুকাইয়া গেছে। আজকে ডাক্তার বললো ছানি হইছে। তারা অপারেশনের ব্যবস্থা করতেছে। এই বয়সে অন্ধ হইয়া যাইতাম, আল্লাহ তাদের মঙ্গল করুক।

লায়নস ক্লাব অফ ঢাকা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ টু এর গভর্নর লায়ন মো. হানিফ জানান, এত চক্ষু রোগী যে আসবে এখানে তা কল্পনা করিনি। অনেকের চোখে অপারেশন করাতে হবে সেটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত সহ পরবর্তীতে করে দেবো। আমরা মানুষের যে কোন বিপদে আপদে পাশে থেকেছি।

এ সময় উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অফ ঢাকা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ টু এর গভর্নর লায়ন মো. হানিফ, ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ এর কেবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহমেদ, লায়ন্স ক্লাব অফ ঢাকা রজনীগন্ধার প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার কবির আহমেদ মোমিন, সাবেক প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার এহসানুল কবির শুভ, লায়ন জাহিদুর রহমান, লায়ন মরিয়ম বিনতে হোসেন, গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিন আহমেদ দেলজু, দাতা সদস্য সালাম আহমেদ, মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন সাদ্দাম আহমেদ, সাংবাদিক ফেরদৌস আহাম্মেদ এবং বিদ্যালয়ে সাবেক অভিভাবক সদস্য শামসুর রহমান ও আয়নাল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers