সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

কর্মস্থল থেকে ফেরার পথে পোশাক শ্রমিককে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ২৪ মে, ২০২৫, ১৩:১৮:৩০

139
  • কর্মস্থল থেকে ফেরার পথে পোশাক শ্রমিককে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

গাজীপুর: শ্রীপুরে কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অবশেষে স্বজনদের সহযোগিতায় ভুক্তভোগীর স্বামী শুক্রবার (২৩ মে) বিকেলে ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন, আল আমিন ও শান্ত।

ভুক্তভোগী জানান, তিনি গত মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে তাকে জাপটে ধরে। এ সময় তিনি চিৎকার দিলে গামছা দিয়ে তার মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রাত ১২টার দিকে সেখানে ফেলে যান। যাওয়ার আগে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। পরে ভুক্তভোগী স্বামীকে ফোন করলে তিনি এসে জঙ্গল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে তিনি বিষয়টি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানান।

ভুক্তভোগীর স্বামী বলেন, ঘটনাটি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানানোর পরপরই আমাদের ওপর হুমকির মাত্রা বেড়ে যায়। তারা সালিস বৈঠক বসায়। আমাদের ওপর চাপ সৃষ্টি করে সময়ক্ষেপণ করে। থানায় আসতে বাধা দেয়। তবুও হুমকি উপেক্ষা করে থানায় এসেছি, বিচার চাই। আমার স্ত্রীর ওপর ওরা অমানুসিক নির্যাতন করেছে।

এ বিষয়ে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পাওয়া মাত্র পুলিশের ২টি টিম পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে। পাশাপাশি ধর্ষণের মতো একটি বিষয়ে যারা সালিস বৈঠক করেছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers