বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৫, ১৫:১৬:২৮

132
  • রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

ঢাকা: রাজধানীর টিকাটুলী ও মোহাম্মদপুরে দুজনকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা।

শুক্রবার (১৩ জুন) ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলীতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম  ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠু ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত সিরাজুলের ছেলে আবু বক্কর জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। তার বাবা পেশায় মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কিনতে সিএনজিচালিত অটোরিকশায় কাপ্তান বাজার যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার বাবার গতিরোধ করেন। পরে তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

এদিকে আহত রিকশাচালক মিঠুকে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। আগে তিনি নিরাপত্তাকর্মীর চাকরি করলেও বর্তমানে রিকশা চালান। বৃহস্পতিবার রাতে তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে মিঠু বাধা দেন। এ সময় তার পেটে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ভোরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওয়ারী ও মোহাম্মদপুর থেকে আহত দুজন হাসপাতালে এসেছে। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেন। সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তবে মিঠুর পেটে গুরুতর আঘাত থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers