শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ , ১৭ রমজান ১৪৪৭

দেশ

আখাউড়ায় সীমান্তে পতাকা বৈঠকে ১৫ গরু ফেরত দিল বিএসএফ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৫ জুন, ২০২৫, ১৮:২৪:০৭

211
  • আখাউড়ায় সীমান্তে পতাকা বৈঠকে ১৫ গরু ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতের সীমানায় ঢুকে পড়া ১৫টি গরু আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেয়া হয়।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উত্তর পাশে, কালিকাপুর গ্রামের জমিতে ঘাস খাওয়ার সময় গরুগুলো ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। বিষয়টি নজরে আসার পর বিএসএফ গরুগুলো আটক করে।

পরবর্তীতে বেলা পৌনে ১২টার দিকে বিজিবি-বিএসএফ এর যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেয়া হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া বিওপির কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৪২ এসিপি ক্যাম্প কমান্ডার এসআই অমিত ভার্মা।

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত পেয়েছি। বিএসএফকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন