বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি ৭ জুলাই, ২০২৫, ১৯:৪৩:১৩

102
  • বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির নির্বাচন ও তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় ভানুগাছ বাজার চৌমুহনী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক ব্যবসায়ী।

প্রবীণ ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহুর সভাপতিত্বে ও  সৈয়দ নাজমুল হাসান মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সুয়েব আহমদ, শেখ নোমান আহমেদ, শওকত সরোয়ার চৌধুরী, মো. গউছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারী,  মিলাদ তরফদার প্রমুখ।বক্তারা বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে বণিক সমিতির কোনো নির্বাচন না হওয়ায় বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান কমিটির কোন বৈধতা নেই।”

তারা আরও জানান, আগামী সাত দিনের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। ব্যবসায়ীদের মতে, নিয়মিত নির্বাচন না থাকায় বাজারে অনিয়ম বেড়েছে এবং ব্যবসায়ীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers