শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ , ২৯ সফর ১৪৪৮

দেশ

আ. লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

নিউজজি প্রতিবেদক ৮ জুলাই, ২০২৫, ১০:২৭:৫০

131
  • ছবি: সংগ্রহ

ঢাকা: একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১ বছর পর আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড.  সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়।

২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক। কিন্তু তার শুনানি হয়নি গেলো ১১ বছরেও। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তখন।

এর মধ্যে ১ নম্বর অভিযোগে আখাউড়ার টান মান্দাইল গ্রামের ৩৩ জনকে গঙ্গাসাগর দীঘির পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড এবং ৩ নম্বরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী আব্দুল খালেককে অপহরণ করে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers