বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩২ , ২৫ রজব ১৪৪৭

দেশ

‘দুদেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা’

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৫, ১১:০৪:২৮

96
  • ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দুদেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা। তিনি জানান, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে আমেরিকান কর্মকর্তাদের সাথে একাধিকবার আলোচনা হয়েছে এবং আগামী ৯ জুলাই আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও প্রতিনিধি দলের অংশ হিসেবে রয়েছেন।

বাংলাদেশ সরকার গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি পেয়েছে, যেখানে বলা হয়েছে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের প্রতিনিধি দল ইতোমধ্যে আমেরিকান কর্মকর্তাদের সাথে একাধিক দফা আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা আশা করছে, যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি শুল্কচুক্তি হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন