বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলর ঘুরতে এসে ২ পর্যটক নিহত

নিউজজি ডেস্ক ৯ জুলাই, ২০২৫, ১৬:৩৩:৪০

195
  • ছবি : সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলর ঘুরতে এসে গালিব এবং রিদয় নামে ২ পর্যটক নিহত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. মিরাজ, রায়হান ও ফাহিম নামে আরো ৩ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে ৩ বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সাথে যোগ দেন স্থানীয় আরো ২ জন। মঙ্গলবার রাত হওয়ার পর তারা না ফেরায় বুধবার সকালে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটায় তাদের উদ্ধার করা হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটা গালিব এবং রিদয়ের মরদেহ উদ্ধার করি। এছাড়া আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে ৩ জনকে আনা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers