বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

দেশ

সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি ১১ জুলাই, ২০২৫, ১৩:৪০:২৮

181
  • সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ সাইদুজ্জামান (৪৮), একজন কর্মরত পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে এসআই (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন। ১০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে রাতে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাটিয়া লস্কারপাড়া এলাকায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম এসআই মো. সাইদুজ্জামান কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পারমৃত্তিকা পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. আ. গফুর মন্ডল ও মাতা মোসা. হালিমা বেগম। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘ ২৮ বছর ৯ মাস নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর ৬ মাস ৮ দিন।

সাতক্ষীরা জেলা পুলিশ এক শোক বার্তায় জানায়, এসআই সাইদুজ্জামান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ সদস্য। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বিভাগ একজন দক্ষ ও আদর্শ কর্মকর্তা হারাল। জেলা পুলিশ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers