বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

খুলনায় যুবদল নেতাকে গুলি ও রক কেটে হত্যা

নিউজজি ডেস্ক ১১ জুলাই, ২০২৫, ১৬:১১:০৩

158
  • সংগৃহীত

ঢাকা: খুলনায় যুবদলের এক নেতাকে গুলি ও রক কেটে হত্যা করেছেন সন্ত্রাসীরা। নিহত যুবদলের নেতা নাম হলো মাহবুবুর রহমান মোল্লা। তিনি খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে মহানগরীর দৌলতপুরে নিজ বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটে। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। এ সময়ে হেলমেট পরা অবস্থায় ৩ জন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।  ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers