বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

বিদেশে পালিয়েও রক্ষা মিলছে না শিউলি ও স্নেহার

নিউজজি ডেস্ক ১১ জুলাই, ২০২৫, ১৬:৫৫:৪৯

227
  • বিদেশে পালিয়েও রক্ষা মিলছে না শিউলি ও স্নেহার

ঢাকা: দেশত্যাগ করেও রক্ষা মিলছে না শিউলী আক্তার ও তার একমাত্র মেয়ে সুমাইয়া বিনতে গাফফার স্নেহার। জীবন রক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সর্বদা মৃত্যুর আতঙ্কে ভুগছেন তারা। শিউলী ও স্নেহার স্থায়ী নিবাস মুন্সিগঞ্জে হলেও তারা ঢাকায় বসবাস করতেন।

জানা গেছে, শিউলীর স্বামী আব্দুল গাফফার মোল্লাহর এক সময়ের ব্যবসায়িক পার্টনার এ কে এম কামরুজ্জামান খান ও তার সহযোগীরা টেলেফোনে তাদের পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে। এছাড়া সশরীর শিউলীর বাংলাদেশের বাড়িতে গিয়েও ভয়ভীতি প্রদর্শন করছেন খান।

শিউলীর পরিবারের সদস্যদের অভিযোগ, খান ও তার সাঙ্গোপাঙ্গরা বলেছে, "যদি আমরা স্নেহাকে পাই, তাহলে তাকে ধর্ষণ এবং হত্যা করব।

উল্লেখ্য, খান পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করলেও ৫ আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানের পর সম্প্রতি নতুন একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায়বিচার চেয়েও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায়, ভীতি ও আতঙ্কে দিন কাটাচ্ছে শিউলী ও স্নেহার পরিবার।

এদিকে কামরুজ্জামান খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers