শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ , ১ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

বিজয়নগরে সোয়া কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৭ আগস্ট, ২০২৫, ১৭:৩৩:৪৪

264
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগর উপজেলায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান যৌথভাবে পরিচালনা করে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তারা বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে, যার মধ্যে রয়েছে ঔষধ ৩ লাখ ৩৭ হাজার ২০০ পিস, ইডিটিএ টিউব ৭ হাজার ২০০ পিস, জিরা এক হাজার ৫০০ কেজি, শেরওয়ানী ৪১ পিস, মোবাইল ফোন ১১১টি, অরিও বিস্কুট ১০ হাজার ৮০০ পিস, ফুচকা ৫৫০ কেজি, কসমেটিকস সামগ্রী ৩১১ পিস, শার্ট ৩৬ পিস, কম্বল ৮ পিস, ক্যামিক্যাল ৫৭ লিটার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটককৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা। আটককৃত মালামাল আখাউড়া কাষ্টম্স হাউসে জমা দেয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers