রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

গোবিন্দগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি ৭ আগস্ট, ২০২৫, ১৭:৪২:১৪

159
  • ছবি : সংগৃহীত

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক মুদি দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে মুদি দোকানি আরমান আলী আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে, সকালে উপজেলার ফুটানি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্স চালকের ঘুমের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers