শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

দেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ৭ আগস্ট, ২০২৫, ১৮:৪১:১৫

355
  • ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি

মুন্সীগঞ্জ: শ্রীনগরে এক মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে  গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালাশুরে অবস্থিত জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মুহাম্মদ তকী উর রহমান সিদ্দিকী (৪৫) মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক।

মুফতি তকী উর রহমান চট্রগ্রামের পশ্চিম গোমাতলীর হাফেজ মঞ্জুর আলমের ছেলে। জানা গেছে, মাদ্রাসাটির এক ছাত্রী বুধবার সকালে অসুস্থবোধ করলে একই মাদ্রাসায় অধ্যয়নরত তার খালাকে নিয়ে মাদ্রাসা প্রধানের কাছে যান। এ সময় মাদ্রাসা প্রধান মুফতি তকী উর রহমান ওই ছাত্রীকে তার কক্ষে বসতে বলে তার খালাকে চলে যেতে বলেন। ছাত্রীর খালা কক্ষের বাইরে না গিয়ে কক্ষের পর্দার আড়ালে অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষণ পর শিক্ষক তকী উর রহমান ওই ছাত্রীকে ঝাড় ফুকের নামে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং অশ্লীল কথা বলতে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে পর্দার আড়ালে কেউ আছে তা বুঝতে পেরে লম্পট তকি উর রহমান ওই ছাত্রীকে ছেড়ে দেয়। ওই ছাত্রী কক্ষ থেকে বের হয়ে তার খালাকে বিষয়টি জানায়।

বিষয়টি তার খালা বিকালে পরিবারের লোকজনকে জানায়। দোহার থেকে পরিবারের লোকজন এসে বালাশুরের স্থানীয়দের জানালে তারা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় ঢুকে মুফতি তকি উর রহমান সিদ্দিকীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।ওই ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, তাদের বাড়ি দোহার উপজেলায়। ৫ মাস আগে ওই ছাত্রী ও তার খালা এই মাদ্রাসায় ভর্তি হয়।

স্থানীয়রা জানায়, মুফতি তকি উর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে এর আগেও এধরণের অভিযোগ উঠে। প্রতিবারই প্রভাবশালীদের ম্যানেজ করে সে পার পেয়ে যায়। অপর একটি সূত্র জানায়, তার বিবাহিত স্ত্রীর সাথেও এমন ঘটনার মাধ্যমেই বিয়ে হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, এই ঘটনায় ছাত্রীর নানা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামী তকী উর রহমানকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করছে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers