বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

সিংড়ায় খেলাফত মজলিসের আলোচনা ও সমাবেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ৭ আগস্ট, ২০২৫, ১৯:৫৮:৪৫

262
  • সিংড়ায় খেলাফত মজলিসের আলোচনা ও সমাবেশ

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিয়াশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিংড়া উপজেলা সভাপতি হাফেজ বেলালুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান মাহাতাবি।

বিশেষ অতিথি ছিলেন সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে দলীয় এমপি পদপ্রার্থী মুফতি রুহুল আমিন।

সভায় বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমিন, অর্থ সম্পাদক মাওলানা ইয়াকুব, ডাহিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা সোহেল রানা, সহ-সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, স্থানীয় নেতা মাওলানা মোস্তাক বিন সুলতান।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিয়াশ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers