শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ , ২৫ মুহররম ১৪৪৮

দেশ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিউজজি ডেস্ক ৭ আগস্ট, ২০২৫, ২৩:২৩:৩০

370
  • গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ঢাকা: গাজীপুরে আসাদুজ্জামান তুহিন (৫০) নামে এক সংবাদকর্মী কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর ব্যুরো প্রধান ছিলেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাসন থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers