শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

আলোচিত প্রিজন সেল পালানোর আসামি ইউসুফ পুনরায় গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি: ১৩ আগস্ট, ২০২৫, ১৮:৩১:৩৮

196
  • আলোচিত প্রিজন সেল পালানোর আসামি ইউসুফ পুনরায় গ্রেপ্তার

খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আলোচিত আসামি ইউসুফ হাওলাদার (২৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। বিষয়টি খুলনা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ইউসুফ হাওলাদার নগরীর খালিশপুর থানার আলমনগরের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তারের পর বুকে ব্যথা অনুভব করলে ইউসুফকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পরে প্রিজন সেলে রাখা হয়। কিন্তু গত ৭ আগস্ট ভোরে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় সে।

এ ঘটনায় তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছাড়াও পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।

পালানোর পর থেকেই ইউসুফকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। অবশেষে বুধবার দুপুরে খালিশপুর থানা পুলিশের অভিযানে আলমনগর এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ঘটনায় খুলনা নগরীতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers