শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ , ২৫ মুহররম ১৪৪৮

দেশ

সিংগাইরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:১৮:০১

254
  • ছবি : নিউজজি

মানিকগঞ্জ: সিংগাইরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুরের আব্দুল মান্নান ও হরিরামপুরের মনির হোসেন। আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার মহসিন ও পাবনার শাহজাহান আলী।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, ঘটনাস্থলেই ২ জন মারা যায়। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers