শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

রাজশাহীতে অবৈধ অ্যালকোহল বিক্রির অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​রাজশাহী প্রতিনিধি ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৫:১৩

341
  • ছবি : নিউজজি

রাজশাহী: বাগমারা থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৫ হাজার ৫২০ বোতল প্রাণঘাতী অ্যালকোহল উদ্ধার করে। একই সাথে একাধিক মাদক মামলার আসামি ডিলার মো. আস্তানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

​র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আস্তানুর রহমান নামে এক ব্যক্তি হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি করে আসছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে। ৪ সেপ্টেম্বর র‌্যাব তার হোমিওপ্যাথিক ওষুধের দোকান ও গুদামে অভিযান চালায়। এ সময় অন্যান্য ওষুধের বাক্সের ভেতর লুকিয়ে রাখা ৪৬০ কার্টন থেকে মোট ৫ হাজার ৫২০ বোতল ৯০% অ্যালকোহল যুক্ত বিষাক্ত মদ উদ্ধার করা হয়।

​​গ্রেপ্তারকৃত আস্তানুর রহমানের ড্রাগ বিক্রির লাইসেন্স প্রায় আড়াই বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। এরপরও তিনি গোপনে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদক ও অন্যান্য আইনে মোট ৫টি মামলা রয়েছে।

জানা গেছে, তিনি অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং যুবসমাজের কাছে এই প্রাণঘাতী মাদক বিক্রি করতেন। এই অ্যালকোহল সেবনের ফলে রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

​এই বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers