বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও দেড় ১৫৮ রোগী

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৬:৫০

147
  • সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৪৮ জন, ঢাকা মহানগরে ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১১ জন ও খুলনা বিভাগে ৭ জন ভর্তি হয়েছেন।

এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers