বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮:৫১

259
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সোমবার (৮ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, জামায়াত ইসলাম উপজেলা শাখার সেক্রেটারি কামরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন ঝাড়ু।

এছাড়া, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবীর, ২য় ও ৩য় ধাপের সভাপতি ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মিটন শর্মা, সহকারি শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, সিন্দুরখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারাপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা দেবী প্রমূখ উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers