রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

দেশ

রোলা নেছারিয়া দা. মাদ্রাসার “ম্যানেজিং” কমিটির সভাপতি হলেন নুর হোসেন

ঝালকাঠি প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৮:৪২

124
  • রোলা নেছারিয়া দা. মাদ্রাসার “ম্যানেজিং” কমিটির সভাপতি হলেন নুর হোসেন

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. মো. নুর হোসেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার হলরুমে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে প্রিজাইডিং অফিসার নির্মল সরকার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সর্মমোট ভোটার ছিল ৯ জন। এর মধ্যে রাজাপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. নুর হোসেন ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন ২ ভোট পেয়ে পারাজিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে নাসিম উদ্দিন আকন বলেন, আমি নির্বাচনে সন্তুষ্ট। আপনারা আপনাদের এলাকার সন্তান’ কে নির্বাচিত করেছেন তাই আমি আশা রাখি আগামীতে আপনাদের মাদ্রাসার উন্নয়ন হবে। আপনারা আমাকেও ২ টি ভোট দিয়েছেন তাই আমিও আপনাদের সাথে থাকবো এবং মিলেমিশে কাজ করব।

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি এ্যাড. নুর হোসেন বলেন, এই নির্বাচনে আমি জয়ী হয়েছি তার পরেও আমার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী ছিলেন তিনি রাজাপুরের সন্তান, রাজাপুরের বিএনপি নেতা তাকে এবং এলাকার সকল’কে নিয়েই আমি কাজ করবো। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী’কে সাথে নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন করবো। সবাই সম্মলিত ভাবে এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রুপ দিব ।

ফলাফল ঘোষণার পরে নবনির্বাচিত সভাপতি এ্যাড.নুর হোসেনকে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও ঝালকাঠি - ১ আসনে বিএনপি থেকে মনোয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers