মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ , ৪ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৯:২৫

269
  • সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় জাল টাকাসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-১২ সদর কম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রঞ্জু আহমেদ (৪০) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের আফের প্রামাণিকের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে র‌্যাবের একটি দল সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু আহমেদকে আটক করে।

এরপর তার কাছ থেকে ৪৮ হাজার ৫০০ টাকার বিভিন্ন ধরনের ৮০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে নগদ ৮ হাজার ৯৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers