মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

দেশ

নড়িয়ায় মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫২:১৫

252
  • নড়িয়ায় মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরীয়তপুর: নড়িয়া উপজেলায় মিথ্যা তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঘড়িষার নোয়াদ্দা বাংলাবাজার বিএনপির ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক কাজে দীর্ঘদিন আমি বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে। তারা বিভিন্ন ধরনের পোস্ট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এতে সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ ও আমাকে হেয় প্রতিপূর্ণ করার তাদের মূল লক্ষ্য।

এ অবস্থায় এসব মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি সংবাদ সম্মেলন করেছেন বলে জানান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers