সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

দেশ

রাকসুর প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ, ভিপি প্রার্থী ১৯-জিএস ১৪

রাবি প্রতিনিধি ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৬:২৬

240
  • রাকসুর প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ, ভিপি প্রার্থী ১৯-জিএস ১৪

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৩২২ জনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৯ প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৬০ জন লড়বেন। আজ সন্ধ্যা ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট প্রার্থী হচ্ছেন ৩২২ জন। ভিপি, জিএস, এজিএস বাদে অন্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৯জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, মহিলা বিষয়ক সম্পাদক ৭ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০ জন, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১০ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ০৬ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে  ০৮ জন, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন এবং সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়বেন। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ৫৫ প্রার্থী হিসেবে থাকবেন।

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পরে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের আপত্তি দাখিল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে প্রার্থী ছিল মোট ৩২২ জন। এর মধ্যে ২৫৫ জন রাকসুতে, ৬০ জনকে সিনেটে সিলেক্ট  করা হয়েছে। এছাড়াও ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদেরকে আগামীকালের মধ্যেই আপিল করতে হবে। আপিলটি গ্রহনযোগ্য হলে আমরা সেটা বিবেচনা করব আর গ্রহণযোগ্য না হলে সেটি বাতিল করা হবে। ব্যাংক রশিদ , স্বাক্ষর, ছবি, ডোপ টেস্ট রিপোর্ট না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।’

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers