শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

দেশ

৫০ দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করা হলো পে-পার্কিং এলাকা

নিউজজি ডেস্ক ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০২:০৪

172
  • সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলীতে পে-পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০টিরও বেশি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

চসিক কর্মকর্তারা জানান, আগ্রাবাদ বাদামতলী এলাকার গুলজার কনভেনশন গলি ও দাল্লা মেডিকেল গলির পে-পার্কিংয়ের নির্ধারিত স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসানো হয়েছিল। এতে যানবাহনের জন্য বরাদ্দ পার্কিং জায়গা ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন না সাধারণ মানুষ।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, নগরের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। উচ্ছেদ অভিযানের পর দখলমুক্ত জায়গা পে-পার্কিংয়ের বরাদ্দগ্রহীতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers