মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

নিউজজি ডেস্ক ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৬:২৫

222
  • সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে এক পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারীর নাম জাকির। আজ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যা ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেনি স্থানীয়রা। এতে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে।

বিক্ষোভকারীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। কিন্তু সরু হওয়ায় এটিতে একের পর এক দুর্ঘটনা আর প্রাণহানির খবরেও কর্তৃপক্ষ উদাসীন। সড়কটি প্রসস্ত করতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তারা অতীতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এবার বাধ্য হয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করছে। তারা মহাসড়ক অবরোধ করেছে। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে। আমরা কাজ করছি।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers