মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৬:৪৬

143
  • অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় বান্দাইখাড়া বাজারে কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বান্দাইখাড়া ডিগ্রী কলেজে উপজেলার মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমগীর হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে কলেজটি অন্তঃসার শূন্য হয়ে পরেছে। কলেজে ভবন নির্মাণে দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি'র হিসাব না দিয়ে আত্মসাৎ করে যাচ্ছেন। তাই দ্রুত তাদের অপসারন করে বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে স্থানীয়দের মধ্যে ইয়াকুব আলী সরদার, আনোয়ার হোসেন ও কলেজের শিক্ষার্থী রাকিব হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরা।

এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়। তাই তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers