বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করায় ৭ হাজার টাকা জড়িমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫৬:২৫

180
  • মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করায় ৭ হাজার টাকা জড়িমানা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেক দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় বেকিং টুলবক্স নামক কেক তৈরির উপাদানের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে সমূদয় টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ না করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক ও ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি দল। আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers