বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

যুবদল নেতার বাবার লাইসেন্সে ওএমএস চাল আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৯:০৯

227
  • যুবদল নেতার বাবার লাইসেন্সে ওএমএস চাল আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জ: ইটনা উপজেলায় গরিব মানুষের জন্য বরাদ্দ করা ওপেন মার্কেট সেল (ওএমএস) চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ৭২ বস্তা চালসহ একটি ট্রলার আটক করেছে।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে এগারোটার দিকে উপজেলার বাদলা বাজার এলাকা থেকে চালগুলো আটক করা হয়। চালগুলো তাড়াইল বাজারে পাচারের সময় বাদলা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ চাল জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার মিয়া তার পিতা জানু মিয়ার নামে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওএমএস লাইসেন্স সংগ্রহ করেন। ওই লাইসেন্সের আওতায় তিনি ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত নিয়মে গরিব মানুষের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিতরণ না করে তিনি সহযোগীদের নিয়ে চাল অন্যত্র পাচারের চেষ্টা করেন।

বাদলা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সামাদ বলেন, “৭২ বস্তা চালসহ একটি ট্রলার আটক করা হয়েছে। তবে এগুলো সরকারি চাল নাকি মালিকানা চাল, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।”

এ বিষয়ে জানতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের ব্যবহৃত সরকারি নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ইটনা উপজেলার উপখাদ্য পরিদর্শক সজল সরকার জানান, আটক চাল এবং বস্তাগুলো সরকারি ওএমএসের। তবে বস্তাগুলো হাতে সেলাই করা।

অভিযুক্ত যুবদল নেতা দেলোয়ার মিয়া প্রথমে নিজের নামে কোনো লাইসেন্স নেই বলে দাবি করেন। পরে বাবার নামে লাইসেন্স থাকার কথা জানানো হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রতিপক্ষের লোকজন আমাকে ফাঁসানোর জন্য আটক ট্রলারের মাঝিদের দিয়ে আমার নাম দিয়েছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি বর্তমানে কিশোরগঞ্জ শহরে অবস্থান করছি ”

ইতিমধ্যে চাল পাচারের সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজন হলো ইটনা উপজেলার মৃগা গ্ৰামের আব্দুর রহিম কাজীর ছেলে আজহারুল ইসলাম লেলিন(৪০), এখলাছ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া(২৪) ও আজিজুল মিয়ার ছেলে সাইদুল মিয়া(১৯)।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers