শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

দেশ

‘সেফ এক্সিট’ প্রসঙ্গে যা বললেন শারমিন এস মুরশিদ

নিউজজি ডেস্ক ৬ অক্টোবর, ২০২৫, ১৮:৩৭:০৮

335
  • ছবি: সংগৃহীত

ঢাকা: উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। সোমবার (৬ অক্টোবর) একাত্তর টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে আমি মনে করি না। একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে, তাই নিরাপদ প্রস্থানের প্রশ্নই ওঠে না।”

নিজ মন্ত্রণালয়ের ১৪ মাসের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট কি না এবং নির্বাচনের পরিবেশ কতটা তৈরি হয়েছে—এমন প্রশ্নের জবাবে শারমিন বলেন, “নির্বাচনের পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তবে নির্বাচন কমিশন দক্ষ, এবং আগামী পাঁচ মাসের মধ্যে উপযুক্ত পরিবেশ গড়ে উঠবে বলে আমি আশাবাদী।”

এর আগে, উপদেষ্টাদের রাজনৈতিক লিয়াজোঁ এবং সেফ এক্সিট প্রসঙ্গে একাত্তরের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছি। কয়েকজন উপদেষ্টা সরাসরি প্রতারণা করেছেন।”

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers