বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে উভয় যানবাহনে আগুন লেগে গুরুতর আহত ১

ঝালকাঠি প্রতিনিধি: ৬ অক্টোবর, ২০২৫, ২০:৩৯:১৪

164
  • বাস-মোটরসাইকেল সংঘর্ষে উভয় যানবাহনে আগুন লেগে গুরুতর আহত ১

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে উভয় যানবাহনে আগুন লাগে, একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers