মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ , ৪ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ৬ অক্টোবর, ২০২৫, ২০:৫১:৫৪

180
  • শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ

কক্সবাজার: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে কক্সবাজারে জেলা শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করব কাজ’ -এ প্রতিপাদ্যে সোমবার ৬ অক্টোবর সকালে জেলা  শিশু একাডেমী মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী। তিনি  বলেন, কোমলমতি শিশুদের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ বিশ্ব নির্মাণে তাদের অবদান নিশ্চিত করা যাবে না।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন মিয়া, জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এতে শিশুদের ভবিষ্যৎ গড়তে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরাসহ তাদের প্রতিভা বিকাশে সহায়তা ও অংশগ্রহণের সুযোগ তৈরি করা, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।   

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers