রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

দেশ

'দেশে তিন শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা চলছে'

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর, ২০২৫, ১৮:১০:০৭

190
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই প্রভাব বিস্তারকারী শক্তিগুলোর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি। যদিও তাদের স্বার্থ ভিন্ন, তবুও বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ আরও জানান, ব্রিটিশ শাসন আমল থেকেই বিদেশি শক্তিগুলো এই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষায় একটি মধ্যস্বত্বভোগী শ্রেণি গড়ে তুলেছে। আজও সেই ধারা অব্যাহত রয়েছে এবং তারা শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহিদ আবরার ফাহাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আবরার এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের সকলকে সবার বক্তব্যে, সোশ্যাল মিডিয়ার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আমরা যেমন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি শহিদ আবরারের মতো শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ হঠাৎ করে আসেনি। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত দীর্ঘ ২৪ বছরের সংগ্রামে ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও ত্যাগের ফসলই মুক্তিযুদ্ধ। আজ আমরা ২০২৪-এর গণঅভ্যুত্থানেও সেই রক্তের উত্তরাধিকার বহন করছি।’

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি আধিপত্যবাদ রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই বিদেশি শক্তির কুশীলব হিসেবে কাজ করছে। আবরার ফাহাদ ছিলেন সেই আধিপত্যবাদের শিকার, কেবল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে হত্যা করা হয়েছে।’

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers