মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

সড়ক পরিদর্শনে গিয়ে যানজটে উপদেষ্টা ফাওজুল কবির

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৯:২৮

269
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের নাজুক ও খানাখন্দে ভরা সড়ক পরিদর্শনে গিয়ে আশুগঞ্জে তীব্র যানজটে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এর আগে সকাল ১০টায় উপদেষ্টা ফাওজুল কবির ঢাকা থেকে ট্রেনে ভৈরব স্টেশনে পৌঁছান এবং সেখান থেকে মহাসড়ক পরিদর্শনে বের হন।

হাইওয়ে পুলিশ জানায়, সড়কের একপাশে মালামাল রাখার পাশাপাশি চলমান সংস্কারকাজের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে, তবে প্রকল্পের অগ্রগতি অত্যন্ত ধীরগতির।

দীর্ঘদিন সংস্কার না করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে প্রতিদিনই এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা। ধীরগতির কারণে এ সড়ক অংশ পার হতে যানবাহনের লাগছে দীর্ঘ সময়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সড়ক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর দ্রুত (গর্ত) ভরাটের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সংস্কারকাজ চলতে থাকায় সড়কের এক পাশ বন্ধ রাখা হয়, যার ফলে যানজট আরও তীব্র হয়ে ওঠে।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে যানজটের অবস্থা আরও খারাপ হয়। তিনি বলেন, সড়কের দীর্ঘদিনের দুরবস্থাই যানজটের মূল কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers