মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

দেশ

শাপলা ছাড়া নির্বাচন নয়, অনড় এনসিপি

নিউজজি ডেস্ক ৯ অক্টোবর, ২০২৫, ২৩:৩৬:৩৬

139
  • ছবি: সংগৃহীত

ঢাকা: শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ দাবির কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকবো। কারণ এটা আমাদের অধিকার। প্রতীক হিসেবে শাপলা দিতে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই, রাজনৈতিক বা অন্য কোনো দিক থেকেও কোনো বাধা নেই।"

এর আগে বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক শুরু হয়। এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন ইসি সচিব আখতার আহমেদও।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers