শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১০ অক্টোবর, ২০২৫, ১২:০৭:০৭

395
  • বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নোয়াগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ওই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। এসময় বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল লক্ষণীয়।

প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে দেখা যায়, তারেক রহমান বলেন- “দীর্ঘ সময় পরে গণমাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়তে চাই।” তিনি আরও বলেন, “নির্বাচন শুধুই ভোট নয়, এটি মানুষের অংশগ্রহণমূলক প্রক্রিয়া।”বিগত সময়ে আদালত ও আইনশাসনের মাধ্যমে কথার স্বাধীনতা সীমিত হওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন।

সাক্ষাৎকার দেখানোর উদ্যোগ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। তা সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমরা চাই গ্রামাঞ্চলের মানুষও যেন দেশের নেতৃত্ব ও বাস্তব অবস্থা সম্পর্কে সরাসরি দেখতে ও শুনতে পারেন।”

এ সময় উপজেলা ছাত্রদল, নোয়াগাও ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers