মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ , ৬ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

ইয়াবা সহ ধরা খেলেন ইসলামপুরের এক কারবারি

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ২০:২৯:১৭

204
  • ইয়াবা সহ ধরা খেলেন ইসলামপুরের এক কারবারি

কক্সবাজার: পর্যটন শহর কক্সবাজারে ইয়াবা বিক্রি করতে এসে ধরা খেলেন ইয়াবা কারবারি চক্রের এক সদস্য। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিমের সদস্যরা ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করে।

আটককৃত যুবকের নাম মোহাম্মদ তৌকির (২০)। সে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিত খালীর (ঘোনার পাড়া) এহছানুল হক ও জান্নাতুল ফেরদাউসের পুত্র। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ডিআইজি আপেল মাহমুদ জানান, তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ইয়াবা চক্রটির মূল হোতাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers