বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফির জমকালো উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি: ১৭ অক্টোবর, ২০২৫, ১৩:১৫:১৬

484
  • সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফির জমকালো উদ্বোধন

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মনোমুগ্ধকর আয়োজনে পর্দা উঠল লেকভিউ রাগবি সেভেনস ট্রফি–২০২৫–এর।

শুক্রবার সকাল ১০টায় জেলা রাগবি ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন হয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে। স্থানীয় ক্রীড়াঙ্গনে এটি এক ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজন হিসেবে ক্রীড়াপ্রেমীদের নজর কাড়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, তুফান কোম্পানি লিমিটেডের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার–উজ–জামান, এশীয়ান রাগবি কর্মকর্তা মাহফিজুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক সাতক্ষীরা জেলা দল ও গোপালগঞ্জ জেলা দল। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলাটিকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে যেন নতুন করে প্রাণ ফিরে পায় সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশি–বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ছয়টি জেলা দল— সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোর। এতে খেলবেন জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও আমন্ত্রিত বিদেশি খেলোয়াড়রা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা রাগবি ফেডারেশনের সহসভাপতি এডভোকেট ওসমান আলী, সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের পরিচালক শেখ তাকরিম কালাম, শেখ তাওয়াফ কালাম ও সাবেক নির্বাহী কমিটির সদস্য মো. আলতাপ হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান। জেলা রাগবি ক্লাবের আয়োজকরা বলেন, এই আয়োজন শুধু খেলাধুলা নয়—এটি তরুণ সমাজকে উৎসাহিত করারও একটি প্রচেষ্টা। আগামী ১৮ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers