বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

লক্ষ্মীপুরে ৯ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা, অংশ নিল সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৫, ১৪:৪৩:৫২

956
  • লক্ষ্মীপুরে ৯ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা, অংশ নিল সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

লক্ষ্মীপুর: জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ৯টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনটি ২০২২ সালে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে প্রথমবার বৃত্তি পরীক্ষা শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা বিবেচনায় এবার অষ্টম শ্রেণি পর্যন্ত এ আয়োজনের পরিধি বাড়ানো হয়।

পরীক্ষা শেষে লক্ষ্মীপুর দারুল আমান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ চৌধুরী তাহসিন বলেন, আমি এর আগেও অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি। এবারের পরীক্ষাও ভালো হয়েছে। আশা করি ভালো ফল করব।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিজাম উদ্দিন মোহন বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেয়। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থার যে চরম অব্যবস্থাপনা ছিলো, তা এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেকটা ঘুচছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এতে অংশ নিচ্ছে-এটাই বড় অর্জন।

সংগঠনটির চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ২০২২ সাল থেকে আমরা প্রতি বছর এ আয়োজন করে আসছি। শিক্ষার্থীরা যাতে নিজেদের যথাযথভাবে মেধা যাচাইয়ের সুযোগ পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, এবছরও দারুণ সাড়া পেয়েছি।

শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অভিভাবকদের আগ্রহে এ বৃত্তি পরীক্ষার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন আয়োজকরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers