শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

১৭ ডিগ্রির ঘরে ৩ জেলার তাপমাত্রা

নিউজজি ডেস্ক ৮ নভেম্বর, ২০২৫, ১৬:১০:৩৯

109
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কার্তিক মাসের শেষ কিছুদিন বাকি থাকলেও উত্তরের হিমেল হওয়া এবং ঘাসের ওপর শিশিরবিন্দু শীতের আগমনী বার্তা দিচ্ছে। দেশের বিভিন্ন জনপদ শীতের আমেজে কুয়াশায় মোড়ানো রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চল।

এই অঞ্চলে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে শুরু করেছে। তবে সূর্য ওঠার পর কুয়াশা ধীরে ধীরে ছাড়িয়ে যায়।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সর্বোত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ১৭ দশমিক ৭ ডিগ্রি ও নওগাঁর বদলগাছীতে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন সারা দেশে দিন ও রাতে ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। ফলে শীত অনুভূত হবে।

এ ছাড়া দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন